1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নান্দাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের - শিক্ষা তথ্য
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

নান্দাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ Time View

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৯ জানুয়ারি, ২০২৬

​ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় ইমরুল কায়েস ফারদিন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঝালুয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​নিহত ফারদিন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার তেঁতুলিয়া গ্রামের শিক্ষক আবুল খায়েরের ছেলে। সে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। তার বাবা নান্দাইলের মুশল্লী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার সুবিধার্থে ফারদিনের পরিবার ময়মনসিংহ শহরে বসবাস করে। ফারদিনের ছোট চাচা আনোয়ার হোসেনের আমেরিকা যাওয়ার কথা থাকায় তাকে বিদায় জানাতে গত বুধবার সপরিবারে নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর নগর গ্রামে আসেন তারা।
​আজ বৃহস্পতিবার সকালে ফারদিন মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে নান্দাইল সদরের উদ্দেশ্যে রওনা হয়। পথে ঝালুয়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ফারদিনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন জানিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
​এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি