1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল রূপগঞ্জে জনকণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ভুক্তভোগীর পক্ষে সংবাদ প্রকাশে কাল হলো সাংবাদিকের সিদ্ধিরগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ৫২ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার-১ প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা সোনারগাঁওে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ফতুল্লায় জুটের গোডাউনে আগুন তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা

নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

শামছুল হুদা, ​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ​ফাউন্ডেশনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো: শামছুল হক আকন্দ। সংগঠনের চেয়ারম্যান আশরাফুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা নুরুল আমিন, ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম আনজু, ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, সাংবাদিক হান্নান আল আজাদ প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে মো: শামছুল হক আকন্দ বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং সমাজসেবামূলক কাজে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন অঙ্গীকারবদ্ধ। এই ধরনের আয়োজন আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।” ​আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম। দোয়া শেষে ফাউন্ডেশনের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ইফতারে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি