1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নান্দাইল প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নান্দাইল প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের ঐতিহ্যবাহী “নান্দাইল প্রেসক্লাব” এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। “গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৭ই জানুয়ারি) বিকালে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলের সভাপতিত্বে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভা পূর্ব একটি বর্ণাঢ্য র‌্যালি প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নান্দাইল চৌরাস্তা গোল চত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও অদম্য নারী পুরস্কার প্রাপ্ত কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগম, বিশেষ অতিথি নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: আল আমিন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু,

সাংবাদিক রবিউল আলম ফরাজি, জমিদাতা সদস্য ও প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও সাংবাদিক শামছুল হুদা, শফিউল আলম জুয়েল প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় প্রদানের মাধ্যমে শুভেচ্ছা ও স্বাগত জানান নান্দাইল প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটিসহ সকল সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অত্র প্রেসক্লাবের ৪৪ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে স্বাগত জানিয়ে প্রেসক্লাবের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। আলোচনা সভা শেষে কেক কাটা এবং সকল কলম সৈনিকসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি