1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার নাভারণের প্রায় একশ বছরের ঐতিহ্যবাহী পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার ১০ মার্চ থেকে পুনরায় চালুহচ্ছে। হাটটি পুনরায় চালু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা। প্রস্তুতিকালের সভায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, প্রায় একশ বছরের পুরোনো নাভারণ পশুহাট একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়ম-রাহাজানির কারণে এই হাটটি বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের স্বার্থ এবং এলাকার ঐতিহ্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে নাভারণ পশুহাট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল বুধবার থেকে হাটটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

হাট সূত্রে জানা গেছে, হাটে গরু বিক্রির ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৩০০ টাকা করে খাজনা নেওয়া হবে। এছাড়া ছাগলের ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পশুহাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ব্যবসায়ীদের জন্য থাকার ব্যবস্থা এবং যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহনের সুবিধাও রাখা হবে। নাভারণ পশুহাট পুনরায় চালুর মাধ্যমে এলাকার পুরোনো ঐতিহ্য ফিরে আসবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি সঞ্চার হবে। অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি