1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জের বালিয়াপাড়ায় চাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

নারায়ণগঞ্জের বালিয়াপাড়ায় চাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জের প্বার্শবর্তী বালিয়াপাড়া বাজারে গণপিটুনিতে সোহেল আহমেদ (৩২) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় আড়াইহাজারের ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। সহযোগীদের নিয়ে চাঁদা নিতে গেলে তিনি গণপিটুনির শিকার হন বলে জানা গেছে। নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ ১২-১৩টি মামলা ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগের আমলে সোহেল ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেন। তবে সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করেন।  এরই ধারাবাহিকতায় সোমবার সকালে সহযোগীদের নিয়ে নিজ গ্রাম  বালিয়াপাড়া এলাকার শরিফের বাড়িতে চাঁদা আনতে গেলে তার পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় সোহেলকে আটক করে। এবং রশি দিয়ে হাত,পা  বেঁধে ফেলে। এসময় সোহেলের তিন সহযোগী পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ও বিক্ষুব্ধ গ্রামবাসী সোহেলকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগের মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  নারায়ণগঞ্জের ভিক্টরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি