1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জে কোকো আন্তর্জাতিক দাবায় মিনহাজ চ্যাম্পিয়ন    - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস ২০২৬খ্রিঃ উপলক্ষে বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক: বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ গলাচিপায় পেট্রল-অকটেন সংকট মহান স্বাধীনতা দিবসে আইউব আলী ফাহিমের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নারায়ণগঞ্জে কোকো আন্তর্জাতিক দাবায় মিনহাজ চ্যাম্পিয়ন   

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২২৪ Time View

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ড্যান্ডি ফাউন্ডেশনের আয়োজনে আরাফাত রহমান কোকো আন্তর্জাতিক ব্লিটজ দাবা প্রতিযোগিতায় ৭ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চ্যাম্পিয়ন হয়েছেন। তবে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার নাইম হক রানারআপ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয় ও ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ চতুর্থ স্থান লাভ করেছেন। এ্ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার শরীফ হোসেন, রায়হান রশিদ মুগ্ধ, আবদুল মান্নান, ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেন, আহমেদুল করিব চৌধুরী, মোকসেদ খান, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ফরহাদুর রহমান সাবাব, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, সাফায়েত কিবরিয়া আযান, মাবরুর রাদ, রিয়াদ রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান ও মোহাম্মদ জয়নাল।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লন্ডনের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও নারায়ণগঞ্জ ড্যান্ডি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. আলিয়ার হোসেন। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, তরুণ সমাজকে দেশগঠনে এগিয়ে আসতে হবে। মাদকমুক্তি দেশ গড়তে হবে। সমাজের অন্যায় অনিয়ম রুখে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন পাটওয়ারী, ফয়েজ কাউছার, দিপু চৌধুরী, সাইদুল্লাহ রিদয়, ওয়ালী হোসেন দিপন, বিল্লাল হোসেন রবিন ও আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোরসালিন আহমেদ।

উল্লেখ্য বিজয়ীদের মধ্যে ৪১ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় আজ ২৭ আগস্ট বুধবার ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে একজন আন্তর্জাতিকমাস্টার, ৬ জন ফিদেমাস্টার, ২ জন নারী ফিদেমাস্টার ৩ জন ক্যান্ডিডেটমাস্টার, আন্তর্জাতিক রেটেড খেলোয়াড়সহ ৭২ জন অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি