1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে নববর্ষের আনন্দ শোভাযাত্রা - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে নববর্ষের আনন্দ শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১৪ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ধর্মবর্ণ নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সাধারণ মানুষের অংশগ্রহনে প্রাচীন বাংলার ঐতিহ্য ধরে রাখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । গত সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় চাষাড়া গোল চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়, যা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ করে। এই প্রথম নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ ভাবে গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল পর্ব। এরপর দেশাত্মবোধক গান, নাচ, বানর খেলা, পুতুল নাচ, জাদু প্রদর্শন করেন আগত শিল্পিরা।

এসময় মন্ত্রমুগ্ধের মত নাচ, গান, খেলা উপভোগ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা ও উপস্থিত দর্শকবৃন্দ। র্যালী শুরুর পূর্বে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার দিয়ে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয় নারায়ণগঞ্জ শহরকে। জেলা প্রশাসনের পহেলা বৈশাখের এমন উদ্যোগ নববর্ষ বরণের আনন্দ আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে জানায় মেলায় স্টল নিয়ে বসা দোকানিরা। বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত লোকজন জানান, নারায়ণগঞ্জে এই প্রথম এমন জমকালো ভাবে পহেলা বৈশাখ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।  এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড,. সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু  সহ অন্যান্য কর্মকর্তাগণ ও নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি