1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জে হকারের ঘুষিতে বিমান নিহত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

নারায়ণগঞ্জে হকারের ঘুষিতে বিমান নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮৭ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জ উকিলপাড়া ফুটপাতে দখলদারিত্ব নিয়ে ঝগড়ায় এক হকারের ঘুষিতে বিমান ওরফে ইমান (৩৮) নামে আরেক হকার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ।

নিহত হকার বিমান ওরফে ইমান সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকার মৃত লুৎফরের ছেলে।

নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী ইমান ফুটপাতে মেহেদি ফুল বিক্রি করতেন। গত কয়েকদিন ধরে আফজাল নামের এক হকার নেতা ইমানের জায়গায় গাউছ নামে আরেকজনকে বসানোর চেষ্টা করছিল। সকালে ইমান তার মেহেদি বিক্রি করার সময় গাউছ এসে তার মেহেদি ফেলে দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে গাউছ তাকে ঘুষি মারলে ইমান মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত গাউছকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতী চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি