1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু - শিক্ষা তথ্য
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর লক্ষ্মীপুরের শিশুকে বলাৎকারের অভিযোগে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা গ্রেফতার মায়ের বিরুদ্ধে পরকিয়া ও হয়রানির অভিযোগ এনে বাবাকে নিয়ে সন্তানদের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেছেন, হাম-রুবেলা রোগ নিয়ে নারায়ণগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ বুস্টার ডোজ মজুত রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার সময়মতো হামের বুস্টার ডোজ টিকা প্রদান করলে এ রোগ এভাবে ছড়িয়ে পড়ত না। রূপগঞ্জে দুই শিশুর মৃত্যুর বিষয়ে তিনি বলেন, তারা হামের পাশাপাশি অন্য রোগেও আক্রান্ত ছিল। এছাড়া জরুরি চিকিৎসা সহায়তা দিতে একটি হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

হামের সংক্রমণ দেখা দিলে হেল্পলাইনে যোগাযোগ করলে চিকিৎসকরা রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বুধবার দুপুরে সরকারি সফরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ অন্যান্য চিকিৎসকরা। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়নের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি