1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবির প্রকাশ করলো পল্টন ট্রাজেডির ডকুমেন্টারি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবির প্রকাশ করলো পল্টন ট্রাজেডির ডকুমেন্টারি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১০ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
​স্টাফ রিপোর্টারঃ ইতিহাসের কালো অধ্যায় ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডির ডকুমেন্টারি তৈরি করে প্রকাশ করলো ছাত্র শিবির।
​বুধবার (২৯ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর ইসলমী ছাত্রশিবিরের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছে।
​বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডকুমেন্টারিটিতে ২০০৬ সালের ২৮ তারিখে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের কর্মীদের দ্বারা সৃষ্ট লগি-বৈঠার তাণ্ডব এবং তাদের ভাষায় “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের চরম বর্বরতা আর নিষ্ঠুরতম নির্যাতন” এর ঐতিহাসিক চিত্র তুলে ধরা হয়েছে।
​২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত লগি-বৈঠার আক্রমণ এবং এর ফলে হওয়া হত্যাকাণ্ড। ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় লগি-বৈঠা দিয়ে পিটিয়ে কয়েকজন নিহত হন, যা পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘রক্তাক্ত ২৮ অক্টোবর’ বা ‘লগি-বৈঠা আন্দোলন’ নামে পরিচিত হয়। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির এই ঘটনাকে “মানবতাবিরোধী অপরাধ” হিসেবে আখ্যা দিয়ে এর বিচার দাবি করে আসছে।
উক্ত ডকুমেন্টারি প্রকাশের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগর ছাত্র শিবির সভাপতি হাফেজ মো ইসমাইল, মহানগর ছাত্র শিবির সেক্রেটারি অমিত হাসান সহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি