1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শূন্য থেকে শিখরে, স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ‎ ‎নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি  ইমদাদুল্লাহ হাশেমী  নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। ‎আজ দুপুরে যোহরের নামাজের পর তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপদেষ্টা ‎সাবেক নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী  আলহাজ্ব সৈয়দ আহম্মেদ এর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁর কাছ থেকে দোয়া গ্রহণ করেন। ‎এরপর মুফতি ইমদাদুল্লাহ হাশেমী তাঁর বাবার কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। ‎

পরে তিনি নিজের এলাকা ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকা থেকে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন। ‎এসময়  উপস্থিত ছিলেন,  আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ এর যুগ্ম আহবায়ক মুহাম্মাদ আবু সাইদ।,  মুফতী হাবিবুর রহমান জিহাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মিরাজ হোসেন, ইসলামী যুব আন্দোলন রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ সোলাইমান মোল্লাহ সহ স্হানীয় ও থানা নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা। ‎প্রচারণাকালে মুফতি ইমদাদুল্লাহ হাশেমী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে, ভূমিদস্যু, চাঁদাবাজ,মাদকমুক্ত আধুনিক রুপগঞ্জ গড়তে কাজ করে যাব। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে ভোটারদের সমর্থন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি