1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জ আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় এর শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় এর শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৯৮ Time View

জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামকে আহবায়ক ও আবদুল আউয়াল সরকারকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ ইসলামিক এডুকেশন ট্রাস্ট (আই ই টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৫ মার্চ শনিবার চাষাড়ার একটি রেস্টুরেন্টে ইফতার পরবর্তী সভায় বিভিন্ন ব্যাচের ছাত্রদের নিয়ে প্রাথমিকভাবে কার্য পরিচালনার জন্য এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যরা হলেন মর্তুজা শরিফুল ইসলাম আহবায়ক, আবদুল আউয়াল সরকার সদস্য সচিব, মো. ওয়াহিদুজ্জামান জুয়েল কোষাধ্যক্ষ এবং সদস্যরা হলেন মো. রমিজ উদ্দিন, কাজী খালেদ কায়েস বাপ্পী, মো. কামরুল ইসলাম, হাসান নাসির আহমেদ রুবেল, মো. মফিজুর রহমান আলামিন, মো. সাজ্জাদ হোসেন, মো. শাহাজাদা, মো. লিটন প্রধান, মো. মোক্তার হোসেন, ইমরুল ইসলাম সুইট, মো. তামিম রায়হান ও মো. মোস্তাফিজুর রহমান তিলক।

উল্লেখ্য আগামী বছর ২০২৬ সালে ইসলামিক এডুকেশন ট্রাস্ট (আই ই টি) সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ হবে। আগামী তিন মাসে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ ব্যাচের সদস্যদের ডাটা কালেক্ট করা ও সারা বাংলায় সকল প্রাক্তন আইইটিয়ানদের কাছে শতবর্ষ উদযাপনের বার্তা পৌছে দেয়াই এ কমিটির লক্ষ্য। দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির প্রধান মর্তুজা শরিফুল ইসলাম বলেন, আগামী তিন মাসে আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও স্কুলের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা যার মধ্যে সেনিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ স্কুলের লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন কাজ করবেন প্রাক্তন ছাত্ররা।

সেই সাথে ছোট ছোট কিছু ইভেন্টের মাধ্যমে সবার কাছে বার্তা পৌছে দেয়ার প্রয়াসসহ আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় একাডেমিক ফলাফল ও খেলাধুলাসহ অন্যান্য সহায়ক কার্যক্রম পূর্নাঙ্গভাবে চালু করা, নারায়ণগঞ্জের সেরা স্কুলের তালিকায় পূর্বের অবস্থানে পৌছে দিতে কাজ শুরু করবে সাবেক আইইটিয়ানসহ পুরো আই ই টি পরিবার। একটি আলমনাই এসোসিয়েশন করে স্কুলের বিভিন্ন কার্যক্রমে সব সময়ে নিয়োজিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি