1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারীরাই পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে: রনি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

নারীরাই পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে: রনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২০ Time View
‎নিজস্ব সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নারীর ক্ষমতায়নে ৩১ দফা উন্নয়ন ও অগ্রগতির রুপরেখা বাস্তবায়ন করার লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মাসদাইর এলাকায় পতেঙ্গা মাঠে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
ও-ই উঠান বৈঠকে‎ মশিউর রহমান রনি তার বক্তব্যে বলেন- আজকে যে মাঠে আপনারা এসেছেন, এখানে আমি কিশোর জীবন পার করেছি। আজকে আমি কথা বলতে পারছি এটা আমার ভাগ্যের লিখন, আমার নতুন জীবন। যে সমাজে আমরা বসবাস করছি, এখানে আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন পার করি৷ বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেখান থেকে উত্তরণ হওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা উপস্থাপন করেছেন। এ-ই ৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের ঘরে ঘরে যাচ্ছি। বিশেষ করে মা বোনদের কাছে যাওয়ার জন্য আমার নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন।
‎প্রধন অতিথি আরও বলেন- ৩১ দফার মধ্যে ২৪ নাম্বার দফায় উল্লেখ করা হয়েছে- নারীর ক্ষমতায়ন, মূল্যায়ন ও কিভাবে নারীরা দেশ পরিচালনা করবে। নারীদের সাংসারিক কাজে কোন ব্যাঘাত যেন না ঘটে, সেজন্য তিনি একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। যার মাধ্যমে নারীরা তাদের পরিবারের ভরণপোষণ অনায়াসে করে নিতে পারেন। মা যদি সংসার ও সন্তানের প্রতি খেয়াল রাখতে পারে, তাহলে সে-ই সংসার ও সন্তান কখনও নষ্ট হয় না। নারীরাই পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে।
‎তিনি আরও বলেন- আমি এ এলাকার সন্তান। আমি চাই এলাকার উন্নয়ন হোক। পূর্বে যিনি এমপি ছিলেন শামীম ওসমান। তিনি ১ হাজার ৩’শত কোটি টাকা উন্নয়নের নামে লুট-পাট করেছেন। ৬ হাজার কোটি টাকা দিয়ে সিঙ্গাপুর বানানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সিঙ্গাপুরের কোন নাম গন্ধ নাই। সে-ই টাকা তিনি বিশ্বের কয়েকটি দেশে পাচার করেছিলেন। অথচ আমরা সামান্য কিছু টাকা খরচ করে, গাবতলির জলাবদ্ধতা দূর করেছি। কল্যাণী খাল পরিষ্কার করেছি। যদি আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে কেউ যদি বলতে পারে আমি মশিউর রহমান রনি চাঁদাবাজ, তাহলে এ সমাজ ছেড়ে আমি চলে যাবো। আর যদি মনে করেন, সমাজের উন্নয়ন প্রয়োজন। তাহলে আমাদেরকে সুযোগ করে দিতে হবে। যদি দল আমাকে মূল্যায়ন করে, তাহলে দলকে আমি এ আসনটি উপহার দিবো।
ও-ই উঠান বৈঠকে‎ এসময় আরও উপস্থিত ছিলেন- এনায়েত নগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এড. আলমগীর, মশিউর রহমান রনির মা, স্ত্রী, খালাম্মা, সাবেক মহিলা মেম্বার রোজিনা আক্তার, ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক নেতা সিদ্দিকুর রহমান উজ্জল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি