1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত গলাচিপা - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি

নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত গলাচিপা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪৪৩ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- দুই দিনের টানাবৃষ্টি আর নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত গলাচিপা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা। ভোগান্তিতে পড়েছে শতশত মানুষ। এদিকে, জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পৌর ফেরিঘাট। উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (২৮ মে) সন্ধ্যা থেকে গলাচিপা এলাকায় মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে। সরেজমিনে দেখা যায়, গলাচিপা পৌর খেয়াঘাট ও ফেরিঘাট, পানপট্টি লঞ্চঘাট, বদনাতলী লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ স্থান জোয়ারের পানিতে তলিয়ে গেছে। গলাচিপা পৌর ফেরিঘাটের দুপারে জোয়ারের সময় যানবাহন ফেরিতে উঠতে পারছেনা। ফলে দূরবর্তী স্থান থেকে ট্রাকে করে আনা কাঁচামাল পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ ছাড়া সময়মতো মালামাল না আসায় বাজারে বিভিন্ন পণ্য সংকটের আশঙ্কা রয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মধ্যে পড়বেন বলে জানিয়েছে ব্যবসায়ীরা। রামনাবাদ, বুড়াগৌরঙ্গ, আগুণমুখা, তেঁতুলিয়া নদীর দুই পারের নিম্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় চিন্তিত সাধারণ মানুষ। অনেকের বাড়ি-ঘরে পানি প্রবেশ করছে। কৃষক ও মৎস্য চাষিরাও বিপাকে পড়েছেন। নদীর পানি আরও বেড়ে গেলে ঘের তলিয়ে মাছ চলে যেতে পারে নদীতে। তাছাড়া ক্ষেতে অধিক পানি থাকলে কৃষি কাজও ব্যাঘাত ঘটবে বলে কৃষকরা জানান। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে পানপট্টি ইউনিয়নের বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেড়িবাঁধ তাৎক্ষণিক মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এ ছাড়া মানুষের জান-মাল ও কৃষকের ক্ষয়ক্ষতি রোধে উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি