1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নির্বাচনী সমন্বয় সভা ও বিশেষ দোয়া - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্বাচনী সমন্বয় সভা ও বিশেষ দোয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ Time View

নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ সদর আংশিক আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূইয়ার পক্ষে নির্বাচনী সমন্বয় সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার (২ ডিসেম্বর ) সন্ধ্যায় সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর পশ্চিম বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত সদর পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সদর পশ্চিম বিএনপির সিনিয়র যুন্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সদর পশ্চিম বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় প্রতীকের চররুহিতা ইউনিয়নের নির্বাচনী প্রধান সমন্বয়ক সাইদুর রহমান ভুট্টু, সদর পশ্চিম যুবদলের আহ্বায়ক ও নির্বাচনী সহ-সমন্বয়ক আব্দুল মালেক ভূইয়া,

নির্বাচনী সহ-সমন্বয়ক এড. আবুল কাশেম, থানা তাঁতি দলের সহ সভাপতি জিকুসহ ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূইয়াকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। সমন্বয় ‎সভায় আসন্ন নির্বাচনে, দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারেরদ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিলে সুস্থতা কামনার পাশাপাশি রাজনৈতিক অগ্রগতির জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি