1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নির্বাচনে বিজয় লাভ করেই নিজের ভ্যারিফাই ফেসবুকে জনগণের উদ্দেশ্যে পোস্ট দিলেন, আবুল কালাম আজাদ - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

নির্বাচনে বিজয় লাভ করেই নিজের ভ্যারিফাই ফেসবুকে জনগণের উদ্দেশ্যে পোস্ট দিলেন, আবুল কালাম আজাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ Time View
শেখ মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার:​বিপুল ভোটে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি।এই বিজয় আমার একা নয়,এই বিজয় মির্জাপুরের সাধারণ মানুষের এবং গণতন্ত্রকামী বিএনপির প্রতিটি কর্মীর।
​প্রথমেই আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রাণপ্রিয় নেতা,দেশদরদী নেতা তারেক রহমান-এর প্রতি। তাঁর সঠিক দিকনির্দেশনা এবং আমার ওপর আস্থা রাখার ফলেই আজ আমরা এই জয় সুনিশ্চিত করতে পেরেছি।
​মির্জাপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন।আপনারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন,সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে ভোটকেন্দ্র পাহারা দিয়েছেন এবং প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়েছেন।
আপনাদের এই আত্মত্যাগ আমি সারাজীবন মনে রাখব।
​মির্জাপুরের সর্বস্তরের ভোটার ও আমার সকল শুভাকাঙ্ক্ষী—যারা কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন,আপনাদের প্রতি আমি চিরঋণী।
দল-মত নির্বিশেষে আমি মির্জাপুরের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি…
একটি বৈষম্যহীন,আধুনিক ও শান্তিময় মির্জাপুর বিনির্মাণে আমি আপনাদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ,আমি আপনাদের দেওয়া আমানতের মর্যাদা রক্ষা করব।
আবুল কালাম আজাদ সিদ্দিকী
ননবনির্বাচিত সংসদ সদস্য, টাঙ্গাইল ৭ মির্জাপুর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি