1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: ফয়জুল করীম - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: ফয়জুল করীম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৮ Time View
নিজস্ব সংবাদদাতা: কোন দল বা কোন ব্যক্তির কথা চিন্তা করে, নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, যারা এতোদিন সকাল-বিকাল নির্বাচনের জিকির করতো, তারা আজ নিশ্চুপ! ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারীর প্রথম দিকেই নির্বাচন হওয়াই জনগণের প্রত্যাশা।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে নগরীর চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) এ-সব কথা বলেছেন।
নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৪ আসনের আহবায়ক মুহাম্মদ শফিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার শান্ত পরিবেশে দেশকে সে-ই নির্বাচন উপহার দেবে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না।
তিনি সতর্ক করে বলেন- দেশের মানুষ চাঁদাবাজদের আর ভোট দেবে না। বিদেশে অর্থ পাচারকারীদের প্রতিও জনরোষ বাড়ছে। দেশের মানুষ শান্তিপ্রিয়, নারীরা নিরাপত্তা, ব্যবসায়ীরা চাঁদামুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ, চাকরিজীবীরা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এবং শ্রমিকরা ন্যায্য অধিকার চান। কোন ধরনের আন্দোলন শুরু হওয়ার আগেই, জনগণ তাদের মৌলিক অধিকার সুরক্ষিত দেখতে চায়। দেশে ২৮ লাখ কোটি টাকা পাচার না হলে, কোন মানুষ দারিদ্র্যসীমার নীচে জীবন-যাপন করতে হতো না।
ও-ই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, নগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাঈল সিরাজী, জেলা সভাপতি মাওলানা মোঃ দ্বীন ইসলাম, সেক্রেটারী জাহাঙ্গীর কবির, নগর সেক্রেটারী সুলতান মাহমুদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আমীর জননেতা আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি