1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল রূপগঞ্জে জনকণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ভুক্তভোগীর পক্ষে সংবাদ প্রকাশে কাল হলো সাংবাদিকের সিদ্ধিরগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ৫২ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার-১ প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা সোনারগাঁওে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ফতুল্লায় জুটের গোডাউনে আগুন তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা

নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪২ Time View

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন নোয়াবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে গণমাধ্যম ও সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৫৪ বছরের ঘুণে ধরা এ গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনকে ঢেলে সাজাতে মালিক পক্ষ ও সাংবাদিক-প্রতিনিধিদের যৌথ উদ্যোগ নিতে হবে। নয়তো তলাণীতে ঠেকে যাওয়া গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনকে জাগিয়ে তোলা সম্ভব হবে না। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনের এ তলানি ঠেকাতে সকলকে এগিয়ে আসারও আহবান জানান। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সহ-সভাপতি হয়েছেন নিউএজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সংবাদ সম্পাদক আলতামাশ কবির। নোয়াবের নির্বাচন বোর্ডের ঘোষণায় বলা হয়, ২০২৬–২৭ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটিতে মনোনীত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে কোষাধ্যক্ষ পদে সংবাদ সম্পাদক আলতামাশ কবির নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক করতোয়ার সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক, দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক, দৈনিক পূর্বকোণ (চট্টগ্রাম) সম্পাদক ডা. রমীজউদ্দীন চৌধুরী ও নাসিম মনজুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি