1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নড়াইলে সেনা অভিযানে গ্রেফতার মাগুরার কুখ্যাত ডাকাত ‘মনির গুণ্ডা’ ও তার চক্রের ৫ জন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

নড়াইলে সেনা অভিযানে গ্রেফতার মাগুরার কুখ্যাত ডাকাত ‘মনির গুণ্ডা’ ও তার চক্রের ৫ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২২১ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর এক সাহসী অভিযানে গ্রেফতার হয়েছে মাগুরার কুখ্যাত ও শীর্ষ ডাকাত মনিরুল ইসলাম ওরফে ‘মনির গুণ্ডা’। সোমবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে পরিচালিত এই যৌথ অভিযানটি সেনা ও পুলিশ বাহিনীর একত্রিত প্রচেষ্টায় সফল হয়। এ সময় তার সহযোগী আরও চার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালিত হয় দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত, নড়াইল সদর হাসপাতাল এলাকায়। দীর্ঘদিন ধরেই মনির গুণ্ডা মাগুরা ও আশপাশের জেলায় নানা ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেফতারকৃতরা হলো মনিরুল ইসলাম (মনির গুণ্ডা), পিতা: নুরুল ইসলাম মাস্টার, গ্রাম: শিকদারপাড়া, বেরইল, মাগুরা সদর। বিল্লাল হোসেন, পিতা: আব্দুর রশিদ, গ্রাম: বাটজোর, মাগুরা। তোকু ভূঁইয়া, পিতা: নুরুল মোল্লা, মাগুরা। রিপন মাহমুদ, পিতা: খায়রুল ইসলাম, মণিরামপুর, বেরইল, মাগুরা। শাহারিয়া, পিতা: কিবরিয়া মোল্লা, একই এলাকা থেকে গ্রেফতার। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ধারালো ছুরি উদ্ধার করা হয়, যেটি ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, চক্রের আরও এক সদস্য নড়াইল সদর হাসপাতালে ভুয়া পরিচয়ে ভর্তি ছিল। তাকে ঘিরে তদন্ত চলছে, তার বিরুদ্ধেও মাগুরা থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃত সবাই বর্তমানে নড়াইল থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং মাগুরা থানা পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিতে রওনা হয়েছে। সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং স্থানীয়রা সেনা-পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে গোয়েন্দা সংস্থাগুলো পুরো এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চক্রের পলাতক সদস্যদের ধরতে তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি