1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পঞ্চম দিনে ৭ থানায় গ্রেফতার ৮ জন - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি

পঞ্চম দিনে ৭ থানায় গ্রেফতার ৮ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ Time View

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি: পঞ্চম দিনের ‘অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে জেলার সাত থানা থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২১ ডিসেম্বর) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিন অভিযানে সদর মডেল থানা থেকে একজন, বন্দর থানায় একজন, ফতুল্লা মডেল থানায় একজন, সিদ্ধিরগঞ্জ থানায় একজন, আড়াইহাজার থানা থেকে একজন, রূপগঞ্জ থানায় একজন এবং সোনারগা থানা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বৈষম্যবিরোধী আন্দোলনকালীন এবং সন্ত্রাসী বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয় এবং গ্রেফতার কৃত ৮ জন ফ্যাসিস্টদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সদর মডেল থানায় গ্রেপ্তার একজন হলো- পাইকপাড়া এলাকার মৃত আব হানিফ মিয়ার ছেলে সাবেক জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইছহাক (৭২)। ফতুল্লা থেকে কোতালের বাগ এলাকার মৃত আব্দুর রবের ছেলে ফতুল্লা থানা যুবলীগের সক্রিয় কর্মী আরিফ মাহমুদকে (৫০) গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ৫নং ওয়ার্ড দক্ষিণ ওমরপুর সাইলো পশ্চিম কলাবাগান এলাকার মো. নুর মোহাম্মদ নুরু মেইকারের ছেলে মো. রুবেলকে (৩৫)। বন্দর থেকে শাহেশাহবাগ এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থেকে গ্রেপ্তার হন পূর্বাচল ১১নং সেক্টর কুমারটেক লেকপাড় এলাকার মকবুল হোসেনের ছেলে সারোয়ার হোসেন ওরফে রিপন। আড়াইহাজার থানায় গ্রেপ্তার দুইজন হলো- হাইজাদী ইউনিয়নের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. মাহমুদুল হাসান (৩৬), থানার গিয়াস উদ্দিনের ছেল মো. সাফিন (৪৩)। সোঁনারগা থানা থেকে মো. হাশেমের ছেলে মো. সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, এর আগে ১৬ ডিসেম্বর অপারেশন ডেভিল হান্টে ১৯ জন, ১৭ ডিসেম্বর ২৬ জন, ১৮ ডিসেম্বর ১৫ জন এবং ১৯ ডিসেম্বর ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি