1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় প্রতারণা ও হুমকির অভিযোগে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

পটিয়ায় প্রতারণা ও হুমকির অভিযোগে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-চট্টগ্রামের পটিয়া উপজেলার মালিয়ারা গ্রামে প্রতারণার শিকার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক প্রবাসী পরিবার। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মালিয়ারা বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে প্রবাসী মোঃ আলম অভিযোগ করেন সে এবং তার পরিবার নিরাপত্তাহীন এবং হুমকির সম্মুখীন। প্রতারক, ভূমিদস্যু, দালাল, জাল দলিলের জনক আওয়ামী নেতা ইলিয়াছ এবং তার ছেলে তারেক প্রতিনিয়ত আলম এবং তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। ইলিয়াছ ২০২০ সালে বাড়ির পার্শ্ববর্তী একটি জায়গা রেজিস্ট্রি নিয়ে দিবে বলে আলমের কাছ থেকে কয়েক দফায় ১৫ লক্ষ টাকা গ্রহণ করেন। তার বিনিময়ে বিভিন্ন বেড়াজালে ফেলে প্রতারণার আশ্রয় নিয়ে জায়গা রেজিস্ট্রি করে দেয়।

পরবর্তী সময়ে জায়গাগুলো তাদারকি করতে গিয়ে দেখা যায়, জায়গার ০৩ গুণ বেশি টাকা তার থেকে হাতিয়ে নিয়েছে ইলিয়াছ। ভেজাল জায়গা জাল-জালিয়াতি পূর্বক তার সঙ্গীয় অন্যান্যদেরকে নিয়ে জায়গা রেজিস্টি করে দেয়।যার কারণে আলম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ইলিয়াছ এবং তার ছেলে তারেক উক্ত মামলার বিষয় জানতে পেরে আলম এবং তার পরিবারের সদস্যদের নানা ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। ফলে তিনিসহ তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। সে এব্যাপারে উর্ধ্বতন পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ শওকত, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী আহমদ, নেজাম বাপ্পি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি