1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় মন্দির নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত দুই : থানায় মামলা - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎ দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল রূপগঞ্জে জনকণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ভুক্তভোগীর পক্ষে সংবাদ প্রকাশে কাল হলো সাংবাদিকের সিদ্ধিরগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ৫২ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার-১ প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা

পটিয়ায় মন্দির নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত দুই : থানায় মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৮ Time View

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়ায় মন্দির নিয়ে বিরোধের জের ধরে সমঝোতা বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী  দুইজন আহত হয়েছে। ঘটনাটি ঘটে গত ৬ মার্চ সকাল ১০টায়  উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আশাতা গ্রামে। এ নিয়ে রুমকি মালাকার বাদী হয়ে পটিয়া থানায় নামীয় ৯ ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেছেন। থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, স্থানীয় বিকাশ নন্দীর অনুমতিক্রমে তার জায়গায়  সোনা মালাকার একটি মন্দির নির্মাণ করে সেখানে তিনি সহ তার পরিবার দীর্ঘ দিন যাবৎ পুজা দিয়ে আসছেন।এ নিয়ে প্রতিপক্ষ স্বপন মালাকার গংয়ের সাথে বিরোধ দেখা দিলে তারা মন্দির ছেড়ে না গেলে  ভাংচুরের হুমকি দেয়। 

গত ৬ মার্চ ২০২৬ ইং সকাল ১০ টার দিকে এ নিয়ে  স্থানীয়দের উদ্যোগে  একটি সমঝোতা বৈঠক বসেন উভয় পক্ষ। এতে বৈঠক চলাকালে হঠাৎ প্রতিপক্ষরা এলোপাতাড়ি হামলা চালিয়ে সোনা মালাকার ও তার স্ত্রী দিপালী মালাকারকে গুরুতর আহত করে।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সোনা মালাকারকে সেখান থেকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসা শেষে তার কন্যা রুমকি মালাকার বাদী হয়ে পটিয়া থানায় স্বপন মালাকার (‘৪৫) পরিমল মালাকার ( ৬০)শুভ মালাকার ( ২৩) গৌরাঙ্গ মালাকার(  ৫০) সুনীতা মালাকার( ৫০) দেবী মালাকার ( ৫০) হিরা মালাকার (৫৫)ঝুমকা মালাকার( ৪৫) পুলক বিশ্বাস (৪০) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে এজাহার দায়ের করেন। পটিয়া থানা পুলিশ তা প্রাথমিক তদন্ত শেষে মামলা হিসেবে রেকর্ড করে।এ নিয়ে আসাতা গ্রামে উত্তেজনা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি