1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল রূপগঞ্জে জনকণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ভুক্তভোগীর পক্ষে সংবাদ প্রকাশে কাল হলো সাংবাদিকের সিদ্ধিরগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ৫২ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার-১ প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা সোনারগাঁওে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ফতুল্লায় জুটের গোডাউনে আগুন তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা

পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৪ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে মুরালি ঘাট বাজারে চুরি, ছিনতাই, মাদকের আখড়া পরিণত হয়েছে। যার ফলে স্থানীয় ব্যাবসায়ী ও সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। এব্যাপারে তারা পটিয়া থানার ওসি সহ উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।  জানা যায়, ১২ মার্চ দিবাগত রাতে মুরালিঘাট বাজারে আর. কে. এম  ভিডিও  ও ইভেন্ট এন্ড সাউন্ড সিস্টেম দোকানের টিন কেটে ভিতর প্রবেশ করে  দোকানে বিভিন্ন  মালামাল চুরি করে নিয়ে যায় চুরের দল।  ঐ দোকানের মালিক মোহাম্মদ কায়সার আলম, তার কর্মচারী মোহাম্মদ ইমন  (১২ মার্চ) দিবাগত রাত দেড়টা দোকান বন্ধ করে বাড়িতে যায়। সকালে এসে দেখে দোকানের উপরে  টিন  কেটে দোকানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়, যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা। 

স্থানীয় সুএে জানা যায় দীর্ঘদিন ধরে  উপজেলার সিমান্তবর্তী এলাকা  মুরালিঘাট বাজারে একটি মাদক ও  চুর চক্র সক্রিয় সিন্ডিকেট রয়েছে, সিন্ডিকেটটি  পটিয়া  থানা পুলিশ ঘটনা স্থলে টইলে আসলে মাদক চুর চক্রটি মুরালি ব্রিজ পার হয়ে আনোয়ারা উপজেলাসহ বাজারে  আসে পাশের এলাকায় পালিয়ে যায়।  পুলিশ চলে গেলে তারা আবারোও বাজারে জড়ো হয়ে মাদক সেবন ও বিক্রি করে। মাদকের টাকা যোগাড় করতে ছাগল চুরি, মোবাইল ছিনতাই সহ নানান অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে, তাদের ভয়ে মানুষ মুখ খুলার সাহস পাচ্ছেনা বলে  অনুসন্ধানে তথ্য সুএে প্রকাশ। ভুক্তভোগী দোকানে মালিক মোহাম্মদ কায়সার কায়সার চুরির বিষয়টি শিকার করেন।  মুরালিঘাট বাজার  কমিটির সাধারণ সম্পাদক জাহেদু হক জানান, বাজারে চুরি ছিনতাই মাদকের আখড়া পরিণত হয়েছে। পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি