1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় সাবেক চেয়ারম্যান কাসেমসহ তার দুই ভাইকে গ্রেফতার দাবিতে মানববন্ধন - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

পটিয়ায় সাবেক চেয়ারম্যান কাসেমসহ তার দুই ভাইকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৩১ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন যুবদল নেতা বুধপুরা বাজারের ব্যবসায়ী মো: জোবাইদুল ইসলাম শিমুল এর উপর নৃশংস হামলার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে বুধপুরা বাজারে কাশিয়াইশ ইউনিয়ন বিএনপি, বুধপুরা বাজার বণিক কল্যাণ সমিতি, কাশিয়াইশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট এর উদ্যোগে এক বিশাল মানব বন্ধন কর্মসূচি পালন করে। এতে ঘটনার পিছনে ইন্ধন দাতা হিসেবে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের বিগত ৪ বারের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম তার ভাই আবুল হাসেম মেম্বার ও যুবলীগ ক্যাডার হিসেবে ইদ্রিস চৌধুরীকে অভিযুক্ত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে বক্তারা।

উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মুহাম্মদ রেজাউল করিম, প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর সওদাগরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, বিএনপি নেতা হাজী জাহেদুল হক, হাজী আবু জাফর, আলী আকবর মেম্বার, শাহজাহান তালুকদার, কাশিয়াইশ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদা বেগম, মেম্বার লিটন দাশ, বুধপুরা বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সওদাগর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট নেতা রতন দাস,অসিত বড়ঁয়া সহ স্থানীয় বুধপুরা বাজারের ব্যবসায়ী, যুবদল, ছাত্রদল ও অংগ সংগঠনের নের্তৃবৃন্দ।

এতে বক্তারা অবিলম্বে শিমুলের হামলা ও হত্যায় জড়িত সন্ত্রাসী এবং ইন্ধনদাতা গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এতে বক্তারা সাবেক চেয়ারম্যানের দখলদার বাহিনী কর্তৃক জোরপূর্বক দখলকৃত হিন্দু সম্প্রদায়ের মন্দির এ শ্নশানের জায়গা ও উদ্ধারের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি