1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের   চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ইং এর এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  (৮ ফেব্রুয়ারী) রবিবার সকালে স্কুলের  মিলনায়তনে  আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন চক্রশালা কৃষি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ  নাছির উদ্দীন।  মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা  একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে। সহকারী শিক্ষক বজলুল রশিদ শাওন এর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন  বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ  শাহ্ ইলিয়াস চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য ইন্জিনিয়ার জসিম উদ্দিন,

সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ হাসেম,স্কুলের  সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস,  সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র দে, রবীন্দ্র ঘোষ, রমা ভট্টাচার্য, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ  মুসা, আনন্দমোহন মজুমদার, রাজিয়া বেগম, মিলি ঘোষ, জুয়েল দাশ, মোঃ রিয়াদ, মিজানুর রহমান, আবুল হোসেন, দুলাল চৌধুরী রিঙ্কু চক্রবর্তী,জুয়েল চক্রবর্তী, টুম্পা সিংহ, মনোয়ারা বেগম, নিউটন দাশ, ইসমত জাহান,লিটন দে, প্রিয়াঙ্কা চৌধুরী।  প্রধান অতিথি’র বক্তব্যে একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এজন্য পাঠ্যবই গভীরভাবে পড়া, নিয়মিত রুটিন মেনে রিভিশন, সৃজনশীল ও নৈর্ব্যক্তিক (MCQ) প্রশ্নের জন্য আলাদা প্রস্তুতি এবং দুর্বল বিষয়গুলোতে বেশি সময় দেওয়া প্রয়োজন।

এছাড়া, আত্মবিশ্বাস ধরে রাখা, না দেখে লেখার অভ্যাস করা এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলা ভালো রেজাল্টের মূল চাবিকাঠি।   সভাপতির বক্তব্যে স্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, এসএসসি পরীক্ষার্থীদের অবশ্যই মনোযোগী হয়ে লেখা পড়া করতে হবে, অনেক দুর্বল  ছাত্রও কঠোর অধ্যবসায়ের দ্বারা ভালো ফল লাভ করতে সক্ষম হয়েছে। তেমনি অনেক মেধাবী ছাত্রও শ্রমবিমুখতার কারণে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করতে ব্যর্থ হয়েছে, জীবনে সফল হওয়ার কোনো শর্ট টেকনিক নেই, পৃথিবীতে যারা সাফল্যের শীর্ষে পৌঁছেছেন তাদের সাফল্যের মূলে রয়েছে নিরলস পরিশ্রম আর অধ্যবসায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি