1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল রূপগঞ্জে জনকণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ভুক্তভোগীর পক্ষে সংবাদ প্রকাশে কাল হলো সাংবাদিকের সিদ্ধিরগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ৫২ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার-১ প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা সোনারগাঁওে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ফতুল্লায় জুটের গোডাউনে আগুন তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা

পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩২ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী। পটিয়া প্রেস ক্লাব এর এডহক কমিটির আহবায়ক নুর হোসেনের সভাপতিত্বে, সদস্য সচিব আহমদ উল্লাহ,র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আবদুল হাকিম রানা। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, কমিটির সদস্য আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, আবদুর রাজ্জাক, সেলিম চৌধুরী, শফিউল আজম, রবিউল আলম ছোটন, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তৈয়ব,

বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মো: সেলিম, কৃষি ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন এর সভাপতি আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, মাষ্টার শ্যামল দে, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা তারেকুর রহমান তারেক, জেলা ছাত্র শিবির নেতা আশিকুল মোস্তফা তাইফু, অধ্যাপক রেজাউল করিম আনসারী, কিন্ডারগার্টেন মহাসচিব আনোয়ার হোসেন,বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মো : মোদাচ্ছের, কর্ণফূলী প্রেস ক্লাবের সদস্য সচিব মো: আয়াজ, প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, এসএম রহমান, রবিউল হোসেন, তাপস দে আকাশ, কামরুল ইসলাম, ওবাইদুল হক পিবলু, শাহজাহান চৌধুরী, আবদুল্লাহ্ আল নোমান, এস এম জুয়েল, প্রমূখ।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা গ্রহনের মাধ্যমে সৌহাদর্য ও সম্প্রীতিময় জীবন গঠন করতে হবে। তারা দেশ ও জাতির স্বার্থে ছোটখাট বিভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরে প্রয়াত সকল সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি