1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ার বড়লিয়া ইউনিয়ন এলডিপি'র কমিটি গঠন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

পটিয়ার বড়লিয়া ইউনিয়ন এলডিপি’র কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২১১ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন এলডিপি’র কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন কল্পে এক সভা ১১ জুন বুধবার বিকেলে বড়লিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন আবু মোহাম্মদ মামুনুর রশিদ, উপজেলা এলডিপি’র যুগ্ম সম্পাদক নাদের জামান এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ মনসুর আলম, প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব আলী,বিশেষ অতিথি ছিলেন, জঙ্গলখাইন মোহাম্মদ সেলিম চৌধুরী,খরনা ইউনিয়ন এলডিপি’র সভাপতি আবদুর রশিদ, বক্তব্য রাখেন, এরশাদ, আবদুল গনী,নুরুল আবছার, আমিনুর রহমান, দানেশ মিয়া, রমজান আলী, ফোরকান, আবদুল আলিম,জাফর মোহাম্মদ, প্রমুখ।

সভার শেষে মামুনুর রশিদ আহবায়ক, এরশাদ হোসেন কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বড়লিয়া ইউনিয়ন এলডিপি’র কমিটি গঠন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মনসুর আলম বলে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসর অলি আহমদ বীর বিক্রম একজন সাদা মনের ভালো মানুষ, এ দলজনগণের কল্যাণে কাজ করে। আমরা যারা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) করি আমরা সবাই একে অপরের পরিপূরক এবং একজন আরেকজনকে সেক্রিফাইস করতে হবে। এলডিপি’কে আরো শক্তিশালী করার মাধ্যমে এলডিপি’র কে ক্ষমতায় আনতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ পটিয়া আসনের এমপি প্রার্থী আলহাজ্ব এম এ ইয়াকুব আলী কে ছাতা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি