1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ার হাঈদগাও স্কুলের প্রধান শিক্ষক অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ

পটিয়ার হাঈদগাও স্কুলের প্রধান শিক্ষক অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫২ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-চট্টগ্রামের পটিয়া উপজেলার হাঈদগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মাস্টারের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় জনসাধারণ। বুধবার (১৮ জুন) বিকেলে পটিয়া উপজেলা গেইটের সামনে “হাঈদগাও ইউনিয়নের সর্বস্তরের জনগণ” এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন এবং শিক্ষক শ্যামল মাস্টারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলেন। বক্তারা বলেন, শ্যামল মাস্টার আওয়ামী লীগ ঘনিষ্ঠ চক্রের সহায়তায় বিদ্যালয়ে নিজের একক আধিপত্য প্রতিষ্ঠা করেছেন এবং দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিকে নিজের নিয়ন্ত্রণে রেখে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় লিপ্ত রয়েছেন।

তার কারণে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন: পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম বাদল, হাঈদগাও স্কুলের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খায়ের আহমদ, মুক্তিযোদ্ধা ইসহাক মেম্বার, স্কুল কমিটির সাবেক সভাপতি মাহবুব আলম তালুকদার, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, মোজাম্মেল হক লিটন, এম. মাইমুনুল ইসলাম মামুন, এনামুল হক মঞ্জু,

অভিভাবক সদস্য নূর মিয়া, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, ইসহাক, মো. আলী আকবর, মফজল সও:, জাহাঙ্গীর আলম, আব্দুল মাবুদ, মাহবুবুর রহমান, হারুনুর রশিদ, শামিম, আইয়ুব আলী, শফি, সেলিম, রিয়াদ, হাসান, মোরশেদ, সায়েম প্রমুখ। মানববন্ধন শেষে উপস্থিত প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি পেশ করেন। এতে প্রধান শিক্ষক শ্যামল মাস্টারকে দ্রুত অপসারণ করে বিদ্যালয়ের সুশাসন ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি