1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় এতিমখানার বাউন্ডারি ওয়াল ভাংচুর,থানায় অভিযোগ - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

পটিয়ায় এতিমখানার বাউন্ডারি ওয়াল ভাংচুর,থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩১৫ Time View

চট্টগ্রাম প্রতিনিধি:-পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আলম শাহ্  সড়ক  হাজী আবদুস সাত্তার জামে মসজিদ সংলগ্ন এলাকায়   মাদ্রাসা ও এতিমখানার জায়গা জবরদখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।   এ ঘটনায় আবু ফরিদ নামে ১জন  আহত ও এতিমখানার বাউন্ডারি ওয়াল ভাংচুর করা হয় মর্মে অভিযোগ উঠে।  ঘটনাটি ঘটেছে ২০ এপ্রিল রবিবার বিকাল সাড়ে তিনটায়।  এ ঘটনায় আবু ফরিদের  ভাই  হাজী আবদু ছত্তার জামে মসজিদ পরিচালনা কমিটির  মতোওয়াল্লী হাজী আবুল কালাম বাদী হয়ে রমজান আলী, মোরশেদ আলম, ফারজানা আকতার, রাজিব, নারগিস আক্তার সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে বিবাদী করে  পটিয়া থানায় একটি  অভিযোগ দায়ে করেছে।

অভিযোগ পাওয়ার পর পটিয়া থানার সেকেন্ড অফিসার ২১ এপ্রিল সোমবার বিকালে এতিমখানা ভাংচুর  ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে অভিযোগকারী হাজী আবুল কালাম জানান। অভিযোগ সুএে জানায় যায়, দীর্ঘদিন যাবত  মরহুম হাজী আবুছ ছক্তার জামে মসজিদে সংলগ্ন এতিমখানা ও হেফজখানার জায়গা জবরদখল করা নিয়ে প্রতিপক্ষ বিবাদীর  সাথে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায়  জামে মসজিদের এতিমখানা ও হেফজখানার জায়গা তাদের পক্ষে রায় পেয়েছে মর্মে অভিযোগ তুলে জবরদখল ভাংচুর লুটপাট ও হামলা চালিয়ে আবু ফরিদ কে আহত করেন অভিযোগ সুএে প্রকাশ।

এছাড়াও উক্ত বিরোধীয় জায়গা নিয়ে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।  হাজী আবদুস ছত্তার জামে মসজিদ, মাদ্রাসা, হেফজ ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতির  দায়িত্ব পালন করছেন সাবেক মেয়র পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর। তিনি এ বিষয় উর্ধতন পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি