1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় খাজা মঈনউদ্দিন চিশতী আজমেরী (র:) ওরশ পরিচালনা কমিটি’র আনন্দ র‌্যালি - শিক্ষা তথ্য
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

পটিয়ায় খাজা মঈনউদ্দিন চিশতী আজমেরী (র:) ওরশ পরিচালনা কমিটি’র আনন্দ র‌্যালি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৩০৫ Time View

পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- নানান আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চমবারের মতন চট্টগ্রামের পটিয়ায় খাজা মঈনউদ্দিন চিশতী আজমেরী (র.) বার্ষিক ওরশ শরীফ (২৬ জানুয়ারি) পটিয়া পৌরসদরের গাজী কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে ওরশ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ পটিয়া পৌর সদরে একটি আনন্দ র‌্যালি বের করে। এতে হাজার হাজার খাজা ভক্ত বৃন্দ আনন্দ র‌্যালিতে অংশ গ্রহণ করে। ওরশ উপলক্ষে সারাদিন ব্যাপি খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, দুপুর সাড়ে ৪ টায় এক বর্ণাঢ্য র‌্যালি করেন। এছাড়াও তিন হাজার এতিম ছাত্রদের খাবার বিতরণ সহ ১০ হাজার মানুষের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও রাতে সেমা মাহফিল ও কাওয়ালি গানের চলে । প্রখ্যাত কাওয়াল শিল্পী আহমদ নুর কাওয়ালসহ একদল কাওয়াল এতে সেমা ও খাজা গরীবে নেওয়াজ স্বরণে গান পরিবেশন করবেন। ওরশে প্রায় ১০ হাজার মানুষের তবারুকের পরিবেশন করা হয় বলে ওরশ কমিটির পক্ষ থেকে জানানো হয়। ২৬ জানুয়ারি রবিবার ওরশে উপস্থিত ছিলেন, পটিয়া খাজা মঈনুদ্দিন চিশতি (র:) ওরশ পরিচালনা কমিটির সভাপতি সাবেক কমিশনার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ আবছার, উপদেষ্টা হাজী শামসুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, সিনয়র সহ সভাপতি আবদুল জব্বার, সহ সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ নবী, সহ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, কাজী নইমুদ্দিন বেলাল, আবদুল মতিন, জানে আলম সও:, জাহাঙ্গীর আলম চৌধুরী, গাজী মনির,নুরুল আলম, দিদারুল আলম, শাহ আলম, শামসুল আলম, নাজিম কোম্পানি, নুরুল ইসলাম, মো. মামুন, আবদুল মন্নান, হাজী হাজী আবদুস সালাম, ইদ্রিস,মোতালেব, বেলাল,জসিম, রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি