1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় চলাচল পথ নিয়ে বিরোধ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল যশোর বেজপাড়ায় অভিযান চালিয়ে ১ টি সুটার গান ও ককটেলসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬ এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

পটিয়ায় চলাচল পথ নিয়ে বিরোধ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩১৯ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ গৌবিন্দারখীল এলাকার দিলার মার বাড়ি নামক স্থানে একটি চলাচল পথ নিয়ে বিরোধের কারনে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকার লোকজন। গত রবিবার চলাচল পথের কংক্রিট ও মাটি খননের ঘটনায় স্থানীয় মৃত মফজল আহামদের পুত্র জসিম উদ্দিন পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, জসিম উদ্দিনের ভোগ দখলিয় বসত বাড়ীর সামনে চলাচল পথ দখল করার জন্য স্থানীয় সাইফুল ইসলামসহ কতিপয় ব্যক্তি দীঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। এতে রবিবার কিছু লোকজন নিয়ে সাইফুল পথের কংক্রিটসহ মাটি খনন করে। এছাড়া পৌরসভার নির্মিত নালা ভাংচুর করে। সে বাঁধা দিলে তাকে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে সাইফুল ইসলাম থেকে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে জসিমউদ্দিন জোর পুর্বক চলাচল পথের বেশ কিছু অংশ দখল করে পাকা ঘর নির্মান করে। তাছাড়া তার ঘরের সামনে চলাচল পথে মাটি ও কংক্রিট ভরাট করে চলাচল পথ উচু নিচু করে ফেলে। পৌরসভার নালার উপর ওয়াল তুলে দেওয়ায় লোকজন হাটাচলায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পেয়ে আসছে। চলাচল পথ সংকুচিত হওয়ায় বাড়ির লোকজন স্বাভাবিকভাবে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বাড়ির সবাই একত্রিত হয়ে চলাচল পথের মাটি সরিয়ে সমান করে দেয়। এতে বাড়ির লোকজনের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। জসিমউদ্দিন একা বাড়ির লোকজনের সাথে অন্যায়ভাবে বিরোধ সৃষ্টি করছে। এ ব্যপারে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূর থেকে জানতে চাইলে তিনি বলেন চলাচল পথের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি