1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় জমি দখলে নিতে বৃদ্ধকে পিটিয়ে জখম - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

পটিয়ায় জমি দখলে নিতে বৃদ্ধকে পিটিয়ে জখম

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৭৩ Time View

চট্টগ্রাম প্রতিনিধি:-চট্টগ্রামের পটিয়ায় জমি দখলে করতে গিয়ে বাধা দেওয়ায় মো. নুরুল আলম (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা । ১১ মার্চ মঙ্গলবার সকালে কেলিশহর ইউনিয়নের পূর্ব রতনপুর গ্রামের মৌলভীবাজার এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
এ ব্যাপারে পটিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহত পরিবার সুএে জানায়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পূর্ব রতনপুর গ্রামের মৌলভীবাজার এলাকায় মো. নুরুল আলমের দুই ৪ শতক জমি দখলের পাঁয়তারা করে আসছিল। ঘটনার দিন সকালে তাঁরা দলবল নিয়ে এসে জোরপূর্বক মাটি ভরাট শুরু করে।

এসময় অসহায় বৃদ্ধ নুরুল আলম তাঁদের বাধা দিতে গেলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে লাঠিসোঠা দিয়ে এলোপাতাড়ি অবস্থায় আঘাত করে এবং কিল-ঘুষি মারতে থাকে। মো. নুরুল আলমের স্ত্রী মোছাম্মৎ নিলু আকতার এগিয়ে এলে তাঁকেও মারধর করে। নিরস্ত্র মো. নুরুল আলম অভিযুক্তদের নৃশংস হামলায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাঁরা অবিলম্বে দোষীদের আটক করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে মো. নুরুল আলমের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। তাঁরা এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. সাইফুল ইসলাম নিজেদের নির্দোষ দাবি করে বলেন, তাঁরা নিরস্ত্র ছিলেন এবং মো. নুরুল আলম কীভাবে আহত হয়েছেন তাঁ তাঁরা জানেন না। তবে তাঁর এই দাবি হাস্যকর এবং মিথ্যাচার বলে জানান ভূক্তভোগী মো. নুরুল আলমের পুত্র মো. নাজিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি