1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় রাস্তা থেকে কংকর সরাতে বলায় এক ব্যাক্তিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি থানায় অভিযোগ - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা–ড.শফিকুল ইসলাম মাসুদ জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের

পটিয়ায় রাস্তা থেকে কংকর সরাতে বলায় এক ব্যাক্তিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৪৩ Time View

পটিয়া অফিস: চট্রগ্রামের পটিয়ায় একটি চলাচল রাস্তা থেকে কংক্রিট সরাতে বলায় খোরশেদ আলম নামে এক ব্যাক্তিকে মারধর ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাইখাইন গ্রাম। এ সংক্রান্তে রহিম উল্লাহ কে বিবাদী করে পটিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন মোঃ খোরশেদ। পটিয়া থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাইখাইন গ্রামের মো: মুছার পুত্র খোরশেদ আলমের সাথে দীর্ঘদিন যাবৎ ফোরক আহমদ এর পুত্র রহিম উল্লাহর বিরোধ চলছে। এর জের ধরে গত ৮ মার্চ বিকাল ৫ টার দিকে খোরশেদ আলম মসজিদে যাওয়ার সময় রাস্তার উপর এলোমেলো অবস্থায় রহিম উল্লাহ কর্তৃক কংকর ছড়িয়ে রাখার বিষয়টি তার নজরে এনে রাস্তা পরিস্কার রাখার জন্য বলেন।এতে ক্ষিপ্ত হয়ে রহিম উল্লাহ ৫টা ২০ মিনিটের দিকে কবর জেয়ারত করার সময় হটাৎ গালমন্দ করতে শুরু করে। এতে তিনি এর কারণ জানতে চাইলে রহিম উল্লাহ তাকে এললোপাতাড়ী মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। এমনকি এ নিয়ে মামলা মোকদ্দমা করলে তিনি সহ তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে বলে হুমকি প্রদর্শন করেন বলে তিনি পটিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি আরো জানান,বর্তমানে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এ বিষয়টি পটিয়া থানার উপ- পরিদর্শক জাফর আহম্মেদ তদন্ত করছেন বলে জানা গেছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি