1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়া নবাগত ইউএনও’র সাথে বিএনপি নেতৃবৃন্দ মতবিনিময় - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় :- মির্জা ফখরুল নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুদাসের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক পটুয়াখালী-২ বাউফল আসনে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার রোয়াংছড়িতে ধানের শীষের পক্ষে জাবেদ রেজার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান পটিয়ায় গণমিছিলপূর্ব সমাবেশে আহছান উল্লাহ: শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি নেই এখন, পটিয়াকে জেলা ঘোষণার দাবি তুলতে হবে হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী

পটিয়া নবাগত ইউএনও’র সাথে বিএনপি নেতৃবৃন্দ মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৭ Time View

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রাম দক্ষিণ জেলা পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, পটিয়ায় বিগত ফ্যাসীবাদী আ.লীগ সরকারের সময়ে এলাকার উন্নয়নে অর্থ তছরুপ, অনিয়ম দূর্নীতিতে ভরপুর ছিল। উন্নয়ন কর্মকান্ডে বৈষম্য দূর করে সমবন্টন ও অগ্রাধিকার মূলক উন্নয়নে গুরুত্ব দিতে হবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পটিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করে বিএনপি নেতৃবৃন্দ এ কথা বলেন।  এ সময় নেতৃবৃন্দ আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময়ে বৈষম্যমূলক উন্নয়নের কারণে গুরুত্বপূর্ণ অনেক কাজ বাদ পড়েছে। এছাড়া বাস্তবায়নকৃত অনেক প্রকল্পে দূর্নীতি ও লুটপাট হয়েছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইউএনও’কে অনুরোধ জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরো বলেন, আমরা পটিয়া বিএনপির সাবেক এমপি আলহাজ্ব গাজী মোঃ শাহজাহান জুয়েল এর নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং প্রশাসনের প্রয়োজনবোধে যে কোন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। এসময় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ, দক্ষিণ জেলা শ্রমিক দল সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা বিএনপির শিক্ষা বিষয় সম্পাদক চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, ছাত্র দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, মো: ঈসমাইল, প্রচার সম্পাদক মো: মজিবুর রহমান, পৌরসভা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইদ্রিস পানু, বিএনপি নেতা মুন্সেফ আলী, আবু তাহের, চট্টগ্রাম উন্নয়ন কৃর্তৃপক্ষ (সিডিএ) বোর্ড মেম্বার হাজী নজরুল ইসলাম, আবুল হোসেন, আরিফ মিয়া, খোকন মেম্বার, ফজলুল কাদের, আনেয়ায়ার হোসেন মিয়া, রিজওয়ান হক ( রিজু) আবদুস ছালাম ফারুকী, আমিন মেম্বার, আবু বক্কর,আমজাদ তালুকদার আজাদ, মো: দিদার, মো: আমান, মো: হাসমত, মো: শাহজাহান, ছাত্রনেতা লিটন, নাঈম, লতিফ ও সুজন সহ উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি