1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটুয়াখালী-২, বাউফল আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালী-২, বাউফল আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৪ Time View

বাউফল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।  বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সালেহ আহমেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ড. শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।  মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল হাসান,

জেলা সেক্রেটারি মাও: শহিদুল্লা কায়সার, সহকারী সেক্রেটারী অধ্যাপক এবিএম সাইফুল্লাহ এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মাও: ইসহাক মিয়া, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর, বাউফল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো: লিমন হোসেন ও পটুয়াখালী ফাউন্ডেশন এর সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ানসহ পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।  মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগতদিনে যেভাবে বাউফলবাসীর সাথে ছিলাম ভবিষ্যতে সেবক হতে পারলেও সেবক হিসেবে আছি, না হতে পারলেও আছি কারণ আমরা সেবক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা এবার বাউফলবাসীকে এমপি বানাবো, ইনশাআল্লাহ। আমরা তাদের সেবক হিসেবে পাশে থেকে ভূমিকা পালন করবো।

  তিনি আরও বলেন, বাউফলবাসীর কাছে দোয়া চাই, এবার বাউফলবাসীকে সৎ, দক্ষ ,যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে বাউফলবাসীকে বিজয় করতে পারি।  এর আগে সকালে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রের লক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বাউফলবাসীর কাছে দোয়া চেয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্বাচন বিধির কারণে মনোনয়ন ফরম কোন ব্যক্তির পক্ষ থেকে তোলা হলেও মূলত এই ফরম বাউফলের প্রায় ৪ লক্ষ ভোটারের পক্ষ থেকে তোলা হয়েছে। আমরা আপনাদের প্রতিনিধিত্ব হিসেবে আজকে ফরম তুলছি, কারণ বাউফলে ব্যক্তি এমপি হবে না—এমপি হবে বাউফলের সাধারণ ভোটারগণ।

সরকারিভাবে যিনি নির্বাচিত হবেন, তিনি হবেন এই ভোটারদের সেবক।” দোয়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ ও মহিলা বিভাগের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি