1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থীর নাম ‘হোল্ড’ করায় হতাশ বিএনপি নেতা-কর্মীরা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থীর নাম ‘হোল্ড’ করায় হতাশ বিএনপি নেতা-কর্মীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৬৫ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা না করে ‘হোল্ড’ করায় হতাশায় স্থানীয় নেতা-কর্মীরা। আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নিজ নির্বাচনী এলাকা। আসনটি নুরুল হক নুরের জন্য খালি রাখা হয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও স্থানীয় লোকজন। এখানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন। এদিকে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর এ আসনটি খালি থাকার পরই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন দলীয় নেতা কর্মীদের ধৈর্য ধরার আ্ধসঢ়;হ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন।

সোমবার (০৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেখানে পটুয়াখালী-৩ ও পটুয়াখালী-২ আসন প্রার্থীতা হোল্ড রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসান মামুন বলেন, আসসালামু আলাইকুম। প্রিয় গলাচিপা-দশমিনাবাসী-আপনারা ধৈর্যধারণ ও আশঙ্কামুক্ত থাকুন। যে কোন পরিস্থিতিতে পটুয়াখালী-৩ এ বিএনপি দলীয় প্রার্থী নির্বাচন করবে, ইনশাল্লাহ। এদিকে, স্থগিত আসনটিতে এরই মধ্যে বিকল্প প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জোট প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন তীব্র হয়ে উঠছে।

অপরদিকে, মঙ্গলবার বেলা ১১টায় গলাচিপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শিপলু খান সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির যে কোন সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীর সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। একই সাথে তিনিি বলেন, দলের হাই কমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিব। কিন্তু তিনি দলকে তার বাবা সাবেক এমপি ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মো. শাহজাহান খানের দলের প্রতি যে ত্যাগ এবং দলের জনসভায় যোগদান করতে গিয়ে যে নির্মম অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করছেন সে বিষয়টিও বিবেচনা করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি