1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটুয়াখালীতে ক্রেডিট ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’

পটুয়াখালীতে ক্রেডিট ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৭২ Time View

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী ও বরগুনা জেলার সকল নিয়মিত পূর্ণ সদস্য ক্রেডিট ইউনিয়ন সমুহের নেতৃবৃন্দের অংশগ্রহণে মত বিনিময় সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫ এপ্রিল) বিকাল ৪টায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড(কালব) এর আয়োজনে এসডি আর রিসোর্স এন্ড ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। কালব “ঘ” অঞ্চলের ডিরেক্টর মনিকা মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন।

পটুয়াখালী সদর উপজেলা ক্লাস্টার কমিটির সাধারণ সম্পাদক মো.বশির উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব কেন্দ্রীয় ব্যাবস্থাপনা কমিটির সহ-সভাপতি লায়লা মোতালেব, সাধারণ সম্পাদক আতিকুল্লাহ সরকার, ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুস সালাম খান, সাবেক ট্রেজারার গৌতম দেবনাথ,সাবেক ডিরেক্টর শহিদুল ইসলাম ফয়সাল, জেনারেল ম্যানেজার পাট্রিক পালমা,

পটুয়াখালী জনকল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র সভাপতি আলমগীর হোসেন বাচ্চুসহ পটুয়াখালী ও বরগুনা জেলার সকল নিয়মিত পূর্ণ সদস্য ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র প্রতিনিধিবৃন্দ। উপস্থিত ক্রেডিট ইউনিয়ন’র প্রতিনিধিদের সকল মতামত এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালব চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন। তিনি আস্বস্ত করেন পটুয়াখালী তথা কুয়াকাটায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি