1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি

পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৪৮ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকে মুখরিত। জিরো পয়েন্ট, ঝাউবাগান, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরসহ বিভিন্ন পর্যটন স্পটে দিনভর পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ সৈকত পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
পর্যটকের আগমনে কুয়াকাটার হোটেল-মোটেল, রেস্তোরাঁ, মার্কেটসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যস্ত সময় পার করছে। অনেক হোটেল-মোটেলে কক্ষ সংকটও দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আগত পর্যটকদের একটি বড় অংশ পরিবার ও পিকনিক পার্টি নিয়ে সময় কাটাচ্ছেন সৈকতে।
কেউ সমুদ্রের  পানিতে পা ভিজিয়ে আনন্দ উপভোগ করছেন, কেউ ঘোড়া ও বিভিন্ন বাহনে চড়ে সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে দেখছেন। আবার কেউ সৈকতের বেঞ্চিতে বসে ঢেউয়ের সৌন্দর্যে মগ্ন হয়ে সময় কাটাচ্ছেন। পর্যটকরা কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেছেন। ঢাকা থেকে আসা পর্যটক সোহেল ইমাম বলেন, বছরে এক-দুইবারই বাইরে ভ্রমণে যাওয়া হয়। কুয়াকাটা আমাদের সবচেয়ে পছন্দের স্থান। তাই পরিবার নিয়ে এখানে এসেছি। খুলনা থেকে আসা পর্যটক দম্পতি নাফিস এবং নুহা বলেন, কুয়াশার কারণে সূর্যোদয় দেখা না গেলেও বিকেলে লেম্বুর বন এলাকায় পশ্চিম আকাশে সূর্যাস্ত দেখে মুগ্ধ হয়েছি। কুয়াকাটার বিভিন্ন স্পট ঘুরে আমাদের খুব ভালো লেগেছে।
গ্রীন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজু বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে দিন দিন কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়ছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকত ও পর্যটন স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে। কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, আমরা কুয়াকাটা পৌর প্রশাসন পর্যটকদের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি