1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পশ্চিম আইলপাড়া প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

পশ্চিম আইলপাড়া প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০২ Time View

স্টাফ রিপোর্টার ঃ খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল শ্লোগানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলী আহম্মদ চুনকা ঈদগাহ ময়দানে পশ্চিম আইলপাড়া যুব সমাজ ও পঞ্চায়েতের উদ্যোগে প্রিমিয়ার লীগ সিজন-২ অনুষ্ঠিত হয়েছে।

পশ্চিম আইলপাড়া প্রিমিয়ার লীগে ৬টি দল অংশগ্রহণ করে। ছয়টি দলের মধ্যে ভেলোসিটি, ঠান্ডার বোল্ট, সিনিয়র সিটিজেন, সেভেন ফ্রেন্ডস, জুনিয়র টিম ও ঠান্ডার শেল্ডস। উক্ত প্রাণবন্ত খেলায় ভেলোসিটি চ্যাম্পিয়ান ও ঠান্ডার বোল্ড রানারআপ হয়। স্থানীয় এলাকার তরুন সমাজকর্মী মোঃ ইমতিয়াজ ভূইয়া, শাহআলম, সনন, আল আমিন, রাজিব, রফিকুল ও ঋতুর আয়োজনে পশ্চিম আইলপাড়া এলাকার পঞ্চায়েত ও যুব সমাজের আন্তরিক সহযোগীতায় প্রিমিয়ার লীগটি অত্যান্ত জাঁকজমকপূর্ণভাবে প্রচুর দর্শকের সমারোহে খেলাটি অনুষ্ঠিত হয়। ভেলোসিটির অধিনায়ক আলভী ও ঠান্ডার বোল্ড এর অধিনায়ক সনন অনুভূতি প্রকাশে বলেন, এলাকার তরুন সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।

অন্যান্যের মধ্যে বিভিন্ন দলের টিম ম্যানেজার ছিলেন শৈকত, শাওন, দীপু ও রাজিব সহ অন্যান্য। খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন শ্রেষ্ঠ সংগঠক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। তিনি বলেন, মাদকের কারনে বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানি বাড়ছে। মাদকের কারনে তরুন সমাজ আজ বিপদগামী। তাদের মাদক মুক্ত রাখতে খেলাধুলা অত্যান্ত জরুরী। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির দায়িত্বশীল কর্মকর্তা মোঃ চুন্নুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি