1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পানি সরবরাহ খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন একনেকে না'গঞ্জ সিটি কর্পোরেশনের ১৬শত কোটি টাকার প্রকল্প অনুমোদন - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

পানি সরবরাহ খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন একনেকে না’গঞ্জ সিটি কর্পোরেশনের ১৬শত কোটি টাকার প্রকল্প অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ Time View
নিজস্ব সংবাদদাতা: জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ হাজার ৬শত ৯৪ কোটি ৭৫ লাখ  টাকার প্রকল্প পাস করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সিটি কর্পোরেশন এলাকায় সুপেয় পানি সরবরাহে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
সোমবার (১ ডিসেম্বর) একনেক এর সভায় স্থানীয় সরকার বিভাগের আওতায় ‘নারায়ণগঞ্জ গ্রীণ এন্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প’ অনুমোদন দেয়া হয়।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। ও-ই প্রকল্পটি চলতি অর্থ বছরে শুরু হয়ে ২০৩১ সালের মধ্যে শেষ হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়- এ প্রকল্পের আওতায় রয়েছে, গোদনাইল পানি শোধনাগার বর্ধিতকরণ ও পুনর্বাসন, ২০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন ও ২৮০ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন স্থাপন, ১৪টি ডিএমএ স্থাপন, নতুন করে ২০টি গভীর নলকূপ ও ২০টি নলকূপ পুনর্বাসন, ৩৫ হাজার হোল্ডিং প্রতি পানি লাইন ও স্মার্ট মিটার সংযোগ, ২৭টি ওয়াটার এটিএম বুথ স্থাপন, ২৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও সংস্কার, ৫ হেক্টর ভূমিতে পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত গণপরিসর নির্মাণের কথা রয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন- প্রকল্পটি বাস্তবায়িত হলে, নগরবাসীর জন্য টেকসই ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে। তিনি প্রকল্প বাস্তবায়নে সকল নাগরিকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়ে, নিয়মিত পানি বিল ও হোল্ডিং ট্যাক্স পরিশোধের আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি