1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পাহাড় কর্তনের দায়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

পাহাড় কর্তনের দায়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২০৭ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এনফোর্সমেন্ট মামলার এই রায় প্রদান করা হয়। মঙ্গলবার (৬ মে) পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার ০৮ নং ওয়ার্ডে অবস্থিত লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক পাহাড় কর্তনে কারনে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয় কর্তৃক অদ্য ০৬/০৫/২০২৫ খ্রি: তারিখে বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার ০৮ নং ওয়ার্ডে অবস্থিত লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত- ২০১০) এর ধারা- ৭ এর আলোকে ১৬,০০,০০০/- (ষোল লাখ) টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর ও রাবার গার্ডেন অনার্স এসোসিয়েশনের সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, পরিবেশ অধিদপ্তরের এমন রায়ে আমরা মর্মাহত। দ্রুতই এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। সেখানে পাহাড় কাটার মতো কোন ঘটনায় ঘটেনি। তিনি আরও বলেন, লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় যেখানে আমরা রাবার বাগান করেছি তা পরিবেশ রক্ষার জন্য করেছি। রাবার বাগান করার জন্য সেখানে পরিবেশ তৈরি করা হয়েছে। কোন প্রকার পাহাড় কর্তন করা হয়নি। মো. কামাল উদ্দিন বলেন, এমন রায়ে আমরা হতাশ হয়েছি। সঠিক বিচার না পেলে আমরা রাবার উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি