1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পায়রা ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধু - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় :- মির্জা ফখরুল নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুদাসের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক পটুয়াখালী-২ বাউফল আসনে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার রোয়াংছড়িতে ধানের শীষের পক্ষে জাবেদ রেজার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান পটিয়ায় গণমিছিলপূর্ব সমাবেশে আহছান উল্লাহ: শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি নেই এখন, পটিয়াকে জেলা ঘোষণার দাবি তুলতে হবে হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী

পায়রা ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ Time View
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। বন্ধ করে দেয়া হয়েছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের(বিসিপিসিএল) পুরো বিদ্যুৎ উৎপাদন। গতকাল সোমবার ভোরে এ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয়। এর আগে গত ০৯ নভেম্বর থেকে রক্ষনাবেক্ষনের জন্য এ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র(আরএনপিএল)উৎপাদনে আসার লক্ষে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। আগামী ৭ দিন পর পুনরায় এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আবদুল মাওলা।
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র(বিসিপিসিএল) সূত্রে জানা যায়, পায়রার পাশেই পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নামের আরও একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজ চলমান রয়েছে। জানুয়ারী মাসে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে। পার্শ্ববর্তী আমতলী উপজেলায় নির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং পয়েন্টের লাইন ইন আউট এর জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা জানান, গত ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য আমাদের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। আর গতকাল পিডিবির নির্দেশনায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। আগামী সাতদিন পর আমাদের কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, আমাদের সুইচিং পয়েন্ট নির্মান সহ সকল কাজ নির্মান সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের প্রথম দিকে আমরা পরীক্ষামূলকভাবে উৎপাদনে আসতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি