1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পিনাকী ক্যু’র নাটক করে দেশদ্রোহী প্রমাণ দিয়েছে : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

পিনাকী ক্যু’র নাটক করে দেশদ্রোহী প্রমাণ দিয়েছে : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৫ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, পিনাকী ক্যু’র নাটক করে দেশদ্রোহী প্রমাণ দিয়েছে। এরা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে ভিডিও’র ভয় দেখিয়ে জিম্মি করে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। ১৩ অক্টোবর বিকেলে বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা এনডিবির নেতাকর্মীদের প্রশিক্ষণ কাউন্সিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নির্মম হলেও সত্য যে জাতি হিসেবে বাংলাদেশীরা বরাবরই প্রতারিত হয়েছে। ২ শ বছর আগে এই ভূখন্ডের মানুষ ব্রিটিশ-ফিরিঙ্গিদের দ্বারা প্রতারণার শিকার হয়েছে আর এখন এই দেশে জন্ম নেয়া বিদেশী এজেন্টদের দ্বারা প্রতারিত হচ্ছে। তার সর্বশেষ উদাহরণ পিনাকী ভট্রাচার্যের ‘ক্যু’ বিষয়ক ভিডিও বার্তা। তাঁর এমন নির্মম ভিডিও বাণিজ্য জাতির সাথে চলছে বছরের পর বছর। এ ব্যক্তির সাথে থাকা অধিকাংশ ইউটিউবারই গণজাগরণ মঞ্চের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করেছিলো। আর এখন নতুন করে একের পর এক ধর্মভিরু সেজে প্রতারণা চালিয়ে যাচ্ছে।  পিনাকীর মত সকল বাংলাদেশ বিরোধীকে চিহ্নি করে দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহআলম আল শাওনআফতাব মন্ডল, সালমান শেখ, মো. হাফিজ, ঝুমুর রাণী, নূরজাহান বেগম, মো. কোরবান আলী প্রমুখ। এসময় বক্তারা আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের রাজনীতি করে। আর তাই ইন্ডিয়া-পাকিস্তান বা আমেরিকাকে নিয়ে ভাবে না। তাদের ভাবনায় অবিরাম বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি