1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২২২ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ৪১ দিন নামাজ আদায় করে ২৮ জন শিশু জিতে নিলো বাই সাইকেল। গলাচিপা উপজেলায় এই প্রথম বারের মতো গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক দল ও গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মসজিদ ভিত্তিক নামাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌর এলাকার উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ীদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হয়। মসজিদ ভিত্তিক প্রজন্ম গঠনের লক্ষ্যে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ৮ থেকে ১২ বছর বয়সী মোট ৪৬ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজের পর্যবেক্ষণ করা হয়। এদের মধ্যে থেকে ২৮ জনের মাঝে সাইকেল তুলে দেওয়া হয়েছে।

বিজয়ীদের মধ্যে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন ও আসাদুজ্জামান সবুজ, ‎পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উদ্দিন পরাগ ও গলাচিপা সরকারি কলেজ শাখার ছাত্র দলের সাবেক আহ্বায়ক মুশফিকুর রহমান সাইফুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি