1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পুলিশের অভিযানে হামলা, দুই পুলিশ সদস্য আহত - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার

পুলিশের অভিযানে হামলা, দুই পুলিশ সদস্য আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৭৭ Time View

নিজস্ব প্রতিবেদক: মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন নৌ পুলিশের সদস্যরা। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। হামলায় এএসআই মইন উদ্দিন ও কনস্টেবল আলম আহত হয়েছেন। নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে পুলিশ চারজন জেলেসহ দুইটি নৌকা আটক করে এবং বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে। এ সময় পার্শ্ববর্তী মইষ্যার চর গ্রামের রবিউল্লাহ ও জাকির হোসেনকে জেলেদের সঙ্গে আটক করা হলে স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসী আলামিনের নেতৃত্বে ছগির ও খোকনসহ ৮–১০ জন সন্ত্রাসী দুইটি ট্রলার নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

পুলিশ জানায়, আলামিন ও ছগির স্পিডবোটে উঠে এএসআই মইন উদ্দিন ও কনস্টেবল আলমের সঙ্গে ধস্তাধস্তি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। অন্যরা ট্রলার থেকে পুলিশের দিকে আক্রমণ চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে জেলে ও চাঁদাবাজ ছগির (পিতা-খোরশেদ), খোকন (পিতা রব মিয়া) সহ মোট ছয়জনকে আটক করতে সক্ষম হন।জানা গেছে তারা উভয়ই মইষ্যার চর গ্রামের বাসিন্দা। আহত পুলিশ সদস্যদের মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় মেঘনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন।তিনি বলেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলা একটি গুরুতর অপরাধ। ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে।” উল্লেখ্য, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি চলাকালে অবৈধভাবে মাছ ধরা এবং নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে জেলা প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি