1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পৈত্রিক সূত্রে পাওয়া ২ যুগের মাদক ব্যবসা অপ্রতিরোধ্য চালিয়ে যাচ্ছে গুণধর পুত্ররা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল

পৈত্রিক সূত্রে পাওয়া ২ যুগের মাদক ব্যবসা অপ্রতিরোধ্য চালিয়ে যাচ্ছে গুণধর পুত্ররা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ Time View

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ বন্দরের একরামপুর ইস্পাহানি জেলেপাড়া এলাকাটি মাদকের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে চিহ্নিত একটি মাদক পরিবার। ভয়াল এ পরিবারটি হচ্ছে হাবিবুর রহমান হবি গং। প্রায় দেড় যুগ ধরে এ পরিবারটি বংশ পরমপরায় তাদের ব্যবসার আধিপত্য ধরে রেখেছে। বন্দর থানা পুলিশের তৎপরতার অভাবে এলাকার কতিপয় উচ্ছশৃঙ্খল তরুন ও যুবক হবি গংয়ের নিষিদ্ধ এ ব্যবসা জিইয়ে রেখেছে। এক সময় এই এলাকার মাদকের আখড়া চালাতো মাদক সম্রাট হাবিবুর রহমান হবি ও তার স্ত্রী রোকেয়া দীর্ঘ দিন এলাকায় মাদকের রাম রাজত্ব কায়েম করে আসছিল।

বিগত ২০ বছর আগে মাদক পাচার করতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশী হেফাজতে মৃত্যুবরণ করে। বর্তমানে পিতা-মাতার ব্যবসা ধারবাহিকভাবে ধরে রেখেছে তাদেরই কুপুত্র রমজান,রিপন,শুক্কুর,বাবু। হবি পুত্রদের এসব ব্যবসার পুরোপুরি শেল্টার দেন ৫ আগষ্টের পলাতক সন্ত্রাসী আজমীর ওসমানের অন্যতম সহযোগী মনির সরদার ওরফে টাউট মনির। মনির সরদার মূলতঃ এলাকার চিহ্নিত মাদকসেবী রাকিব,আবুল,শাওন,আরমান,দয়াল,রাজন ও কাশেমসহ ৩০জনের একটি সংঘবদ্ধ দলের নেতৃত্ব দিয়ে থাকে।

এই ৩০জন মাদকসেবীর মাধ্যমে ৩ বেলার খাবারসহ প্রতিদিন জনপ্রতি ১হাজার টাকা করে বেতন দেয়া হয়। এদের অবাধ মাদক বানিজ্যের কারণে একরামপুর ইস্পাহানিসহ তার আশপাশের এলাকাগুলো অপরাধের আখড়ায় পরিণত হয়ে উঠেছে। এ কারণে এলাকাগুলো প্রতিনিয়তই চুরি,ছিনতাই ও রাহাজানিসহ নানা প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হচ্ছে। ভয়ানক হবি বাহিনীর কবল থেকে মুক্তিসহ যুব সমাজ রক্ষার স্বার্থে বন্দর থানা প্রশাসন, র‌্যাব ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছে সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি