1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৫১ Time View

চট্টগ্রামের পটিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম গোবিন্দারখীল আব্দুল লতিফ সওদাগর প্রকাশ (লেদু সওদাগর)পাকা গৃহ নির্মাণ ও বিল্ডিং কোড অমান্য শিরোনামে কালের কথা ২৪. সহ একাধিক অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সমাজসেবক ব্যবসায়ী মোহাম্মদ আলী সওদাগরের প্রথম পুত্র মোহাম্মদ সাইফুল আলম নয়ন। সাইফুল আলম (নয়ন) স্বাক্ষরিত লিখিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, আমাদের প্রতিবেশী মঈনুল আবেদীন(বক্কর) ও নাজমুল আবেদীন (আবু ছালেহ) গং প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের পৈতৃক জায়গায় পাকা গৃহ নির্মাণ কাজে বাধা প্রদান করে। এমনকি পাকা গৃহ নির্মাণ কাজ করতে হলে তাদেরকে দশ লক্ষ(১০,০০,০০০) টাকা চাঁদা দাবি করে।

তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় গৃহ নির্মাণের প্রথম তলা ভবনের ঢালাইকৃত ছাঁদের বাশগুলো ফেলে দেয়। উক্ত ঘটনা বিষয়ে এলাকার লোকজন জড়ো হলে তারা সরে পড়ে। এসব ঘটনার বিষয় পটিয়া থানায় একটি অনলাইন জিডি নং ৪৪৯/২৫ দায় রুজু হয়। এর আগেও প্রতিপক্ষরা আমাদের উপর হামলা করে ও হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে আসছে। উক্ত প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন খারাপ উদ্দেশ্য প্রনোদিত বিধায় আমরা উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত সংবাদে এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। প্রকৃতকথা, আমাদের পৈতৃক সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ কাজ করছি এবং চলাচলের রাস্তাটি আমাদের খতিয়ানভুক্ত জায়গার অংশ। প্রতিবাদকারী-মোঃ সাইফুল আলম (নয়ন)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি