1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
প্রবাসেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না- এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য

প্রবাসেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না- এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭৯ Time View

হাকিকুল ইসলাম খোকন, “প্রবাসজীবনের সীমাহীন ব্যস্ততার মাঝেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না—এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার । সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এই সাংবাদিকের নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে”-এর প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন বক্তারা । খবর আইবিএননিউজ । গতি শুক্রবার (২৫ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই আয়োজনে বইপ্রেমী মানুষের মিলনমেলা বসে।

এতেপ্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।
বিশেষ আলোচক ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার এবং খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং।

প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব। বক্তারা বলেন— “প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়। মরুপ্রান্তরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে কলম চালিয়ে সাইফুল ইসলাম তালুকদার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর লেখা নিঃসন্দেহে পাঠকদের নতুন দিগন্তের সন্ধান দেবে। এই ধারাবাহিকতা বজায় রেখে তিনি আরও লিখবেন, এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহেদুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়্যদ মনজুর মোরশেদ, অধ্যাপক পুলক কুমার বড়ুয়া, অধ্যাপক জাহাঙ্গীর গনি, কবি ওবাইদুল হক প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি