1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
প্রেস বিজ্ঞপ্তি: এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা করার দাবি- বিএমজিটিএ 'র - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

প্রেস বিজ্ঞপ্তি: এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা করার দাবি- বিএমজিটিএ ‘র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ Time View
Oplus_131072

প্রেস বিজ্ঞপ্তি: 

এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলি নীতিমালা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)।
২৭ ই ডিসেম্বর সকালে ঢাকা শিশু কল্যাণ পরিষদের হল রুমে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ফিরোজ আলমের  সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ।
 এ সময়ে মোঃ হারুন অর রশিদ বলেন, মাদ্রাসা অধিদপ্তরের বদলি নীতিমালা সংশোধন করে এমপিওভুক্ত সকল শিক্ষকদের শূন্য পদে বদলির নীতিমালা করার আহবান জানান। তিনি পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের করতে হবে।আলোচনা সভা শেষে  আ: মান্নানকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা কমিটি গঠন করা হয়।
 এ সময়ে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ,কে,এম শামীম, কামরুন্নাহার, মোহাম্মদ আলী,সুরুজ্জামান,সহ-সভাপতি আবদুল হাই, ফজলুর রহমান,সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা, জিয়া উদ্দিন, ফারুক আহমেদ,প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি