1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক সোনালীকে হুমকির অভিযোগ - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক সোনালীকে হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৮ Time View

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক সোনালীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সংবাদকর্মী মোসাঃ সোনালী নিজে ফতুল্লা মডেল থানায় হাজির হয়ে গাবতলী এলাকার উজ্জল নামের এক সন্ত্রাসীর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) থানায় হওয়া জিডির আবেদনে মোসাঃ সোনালী উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সস্তাপুর গাবতলার মোড় এলাকায় স্যামসাম গার্মেন্টস সংলগ্ন মারামারি ও লুটপাটের একটি ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

পরিস্থিতি বোঝার চেষ্টা করার সময় উজ্জল নামের ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করার ঘোষণা দেয় বলে ডায়েরীতে উল্লেখ করেন তিনি। হুমকির পর তিনি নিজেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানায় ডায়েরীভুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আবেদনের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, সোনালী দীর্ঘদিন যাবত দৈনিক সোজাসাপটা পত্রিকায় সুনামের সাথে বস্তুনিষ্ঠতার ও নিরপেক্ষতার সাথে সাংবাদিকতায় পেশাগত দ্বায়িত্ব পালন করে আসছে। সাংবাদিক মহলের কাজে বাধা প্রদান ও হুমকির বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সোজাসাপটা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু সাউদ মাসুদ বলেন, এমন কর্মকাণ্ডে সাংবাদিক সমাজ ব্যথিত। আমরা এর সুষ্ঠু বিচার ও সন্ত্রাসীদের শাস্তির দাবী জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি